খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় রবিবার (২৩মার্চ, ২০২৫) বিকালে খাগড়াছড়ি জেলা শহরের পর্যটন মোটেলে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরা। এ উপলক্ষে উপস্থিত ছিলেন সামরিক-বেসামরিক দপ্তরের প্রধান ও তাদের প্রতিনিধি, জেলার বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইফতার মাহফিলের পর এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করা হয়। এই মহতী আয়োজনে খাগড়াছড়ির জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রতির বার্তা পরিবেশন করা হয়।

এদিকে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তার বক্তব্যে বলেন, "এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও শান্তির পরিবেশ সৃষ্টি করা সম্ভব, যা আমাদের একে অপরকে আরও কাছে নিয়ে আসবে।"
এ ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে ধর্মীয় সহিষ্ণুতা ও একতা প্রতিফলিত হয়েছে এবং এলাকার সকল শ্রেণির মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত