খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে রামগড় উপজেলার কালাডেবা ইসলামিয়া দারুল উলূম মাদরাসায় (এতিমখানা ও হেফজখানা) পবিত্র রমজানের ৭ম দিনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, মাদ্রাসা কমিটির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, যুগ্ম-সম্পাদক এড. করিম উল্লাহ, রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন সহ মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিল শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা কালাডেবা বাজারের সবজি সেট পরিদর্শন করেন এবং সেটটির সংস্কারের আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত