খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (KMKS) পরিচালিত PRiME প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি, অর্জন, বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) দিনব্যাপী খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুরের উইমেন রিসোর্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নবনিযুক্ত নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা।
এসময় উপস্থিত ছিলেন সমিতির অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মি. যুগান্তর বিকাশ ত্রিপুরা এবং PRiME প্রকল্পের অ্যাক্টিভিস্ট ফোরামের সদস্যরা।
সভায় প্রকল্পের নির্ধারিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, এ পর্যন্ত অর্জন ও অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তবায়ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরা হয়। পাশাপাশি আগামী ত্রৈমাসিকে প্রকল্পের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা, চলমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত