এম জালাল উদ্দীন:খুলনা
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
রবিবার (০৫ অক্টোবর ২০২৫) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় খুলনা শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।
পরবর্তীতে জেলা প্রশাসন, খুলনা ও জেলা শিক্ষা অফিস এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। সভাপতিত্ব অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ।
জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান এর স্বাগত বক্তব্য'র মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন,খুলনা জেলা স্কুল এর প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, তালিমুল মিল্লাত রাহমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম সরদার
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা—যেখানে জ্ঞানের আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করার অঙ্গীকার নিহিত থাকে। শিক্ষকদের ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রচেষ্টা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে তুলতে পারে।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত