খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার ১ ও ২ নম্বর প্রকল্প রাবার বাগান বাইল্যাছড়ি সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরে বিশ্ব মানবতার কল্যাণ ও সকল প্রাণীর শান্তি কামনায় ৭ম অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ মহোৎসব ও লীলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ ২০২৫) বিকেলে গুইমারার সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটি ও মহোৎসব উদযাপন কমিটির আয়োজনে এ মহোৎসবের আয়োজন করা হয়।

মন্দির পরিচালনা কমিটি ও মহোৎসব উদযাপন কমিটির আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। মহোৎসব উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপস্থিত হন এবং স্থানীয় নানা সমস্যা নিয়ে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। তিনি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসময় চেয়ারম্যানের সফরসঙ্গী, মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, মহোৎসব উদযাপন কমিটির সদস্যসহ স্থানীয় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত