গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর”*—এই প্রতিপাদ্যে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ), ফটিকছড়ি উপজেলা শাখার প্রথম দ্বিবার্ষিক কাউন্সিল, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বালিধন ত্রিপুরা পাড়া ব্র্যাক স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএসএফ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মাচাং নিখিল বিকাশ ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা। উদ্বোধন করেন টিএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাচাংতি সীমা ত্রিপুরা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক টিটু ত্রিপুরা। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ফুল কুমার ত্রিপুরা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি উষা ত্রিপুরা, সমন্বয়কারী জুনিয়া ত্রিপুরা, যুগ্ম আহ্বায়ক কমল ত্রিপুরা, টিএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলিন ত্রিপুরা, ত্রিপুরা শ্রমিক সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি উপামোহন ত্রিপুরা এবং চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের সাবেক সভাপতি সুরেশ বরন ত্রিপুরা।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে টিএসএফ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অটুল ত্রিপুরার সঞ্চালনায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে দিপন কুমার ত্রিপুরা সভাপতি, রুবেল ত্রিপুরা সাধারণ সম্পাদক ও সুমেন ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান টিএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক টিটু ত্রিপুরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত