মনির মোল্যা,গোপালগঞ্জঃ গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে প্রথমে ফুল দিয়ে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মিজানুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর জেলা পরিষদ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত, এলজিইডিসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। রাত উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্ত্বরে ভীড় জমায় শিশু, নারী, পুরুষসহ স্বর্বস্তরের সাধারন মানুষ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত