মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রাম থেকে ৪৫ পিস ইয়াবাসহ মোঃ ইনামুল হক (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর, ২০২৬) রাত ১১:৩০ টার সময় ধুলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইনামুল হক ওই এলাকার মৃত আয়নাল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইনামুল হককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত