সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
মঙ্গলবার (২০) অক্টোবর বাদ মাগরিব ডৌবাড়ী ইউনিয়নের কামাঈদ রাধা কৃষ্ণ মন্দির ও কালী মন্দির পরিদর্শন করেন।
এসময় আব্দুল হাকিম চৌধুরী বলেন,শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিটি পূজামণ্ডপে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। বিএনপি সরকার সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংবাদিক আব্দুল মালিক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক কবি গীতিকার শিবেন দাস, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ আব্দুল্লাহ, সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিন, রাধা কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমূল্য কুমার দাস (শামন), সাধারণ সম্পাদক হরেশ চন্দ্র দাস, কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি কৃপাসিন্ধু চক্রবর্তী বিমল, সাধারণ সম্পাদক জগদীশ দাস,ইউপি সদস্য নাজিম উদ্দীন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, বিএনপি নেতা জহির উদ্দিন,ছাত্রদল নেতা ইকবাল আহমদ,শাহাদাত হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা লিমন আহমদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত