তরুণ প্রজন্মকে সচেতন করতে সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Geographic Reference রবিবার (২৬ জুলাই) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়ল।
প্রধান অতিথির বক্তব্যে ওসি ওমর ফারুক মোড়ল বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে। একই সাথে মানব পাচারকারীরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে যুবসমাজকে বিপদে ফেলছে।
অপরিচিত কারও প্রলোভনে পা না দিয়ে মাদক ও পাচারকারীদের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
এছাড়াও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত