সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী (ইউএনও) রতন কুমার অধিকারী ।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, গোয়াইনঘাট থানার এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন।
উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, বিজিবি,আনসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত