মানিকগঞ্জ সদর উপজেলাধীন দিঘি ইউনিয়ন পরিষদের,৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং বড় ভউর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মেম্বার।
গতকাল ১৫ই এপ্রিল রাতে অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক ভাবে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হইলে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ (১৬ই এপ্রিল ২০২৫ বুধবার ) আনুমানিক সকাল ৯টার সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মেম্বার ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি ১মেয়ে ও ২ ছেলে রেখে ইন্তেকাল করেন।
একমাত্র মেয়ে শ্রাবণী আক্তার বলেন আমার বাবা জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি একা হয়ে গেছি।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত থেকে গার্ড অফ অনার দেন মেহেদী ইমাম সহকারি ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ।
মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ আনার পরিচালনা করেন মোহাম্মদ জামির মন্ডল এ এস আই (এ বি) পুলিশ লাইন মানিকগঞ্জ ।
জানাযায় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো: আতোর রহমান আতা,বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন,সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক সাবিনা দিলরুবা সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
পরে বিকাল তিনটায় মরহুমের জানাজা ভাটবাউর
বড় মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা হওয়ার পর সেওতা কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মেম্বারকে দাফন করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত