একাত্তরের বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া গতকাল,(বুধবার ১২,ই মার্চ ,২০২৫) দিন গত রাতে বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।
বার্তা - গ্রামে ডাকঘর : আটিগ্রাম , উপজেলা: মানিকগঞ্জ , জেলা: মানিকগঞ্জ। সে ১৯৭১ সনে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
পরিবারের সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে অসুস্থ ছিলেন। অবশেষে (১৩ই মার্চ ২০২৫)বৃহস্পতিবার ভোর ৪-২০ মিনিট সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন ।
মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার , (ভূমি) রিক্তা খাতুন এবং মোঃ মাসুদ আলী শাহরিয়ার , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ।
গার্ড অফ অনার পরিচালনা করেন ইন্সপেক্টর আব্দুর রহিম মানিকগঞ্জ পুলিশ লাইন । জানাজা শেষে আটিগ্রাম ইউনিয়নে বার্তা কবরস্থানে সকাল ১১ টায় দাফন করা হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তরের শ্রেণী পেশার মানুষসহ
বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, সহ-সভাপতি ছাবিনা দিলরুবা, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন সহ অনেক বীরমুক্তিযোদ্ধা জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন।
মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে স্মৃতিচারণ করেন সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন এবং মানিকগঞ্জ জেলা শাখার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।
হারুন মিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং মানিকগঞ্জ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে ।
সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত