চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের চারাবটতল টু ফকিরহাট সড়কের উদ্ভোদন সম্পন্ন হয়৷
গতকাল শনিবার (১৮ জানুয়ারী) বিকালে এ উন্নয়ন কাজ উদ্বোধন করেন, ১৫নং ছদাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোরশেদুর রহমান।
উদ্ভোধন সময়ে আরো উপস্থিত ছিলেন, জনাব শহিদুল্লাহ চৌধুরী নির্বাহি পরিচালক নোমান গ্রুপ, জনাব তৌহিদুল ইসলাম ইউ,পি সদস্য ২নং ওয়ার্ড, ছদাহা ইউনিয়ন পরিষদ এবং অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তসহ প্রমুখ। শেষে স্হানীয় মসজিদের ইমাম মোনাজাত করেন৷
ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোরশেদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত যাতায়াতে এই সড়ক। উন্নয়নকাজ শেষ হলে বর্তমান সড়ক থেকে উচ্চতা ২-৩ ফুট বাড়বে। এই সড়ক উন্নয়নের ফলে অত্র এলাকার মানুষ উপকৃত হবে। এতে এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে।
ব্যয় সাশ্রয়ের পাশাপাশি যেকোনও উন্নয়ন কর্মকাণ্ড টেকসই হতে হবে। উন্নয়ন চাইলে শুধুমাত্র সরকারি থোক বরাদ্দের দিকে তাকিয়ে থাকলে হবে না।এজন্য নগরবাসীকে নাগরিক দায়িত্বও পালন করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত