মো. সাহিদুল ইসলাম শাহীনঃ- গতকাল রবিবার(২০ অক্টোবর) ৪নং বেনাপোল ইউপি'র সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক-নাজিম উদ্দিন,পৌর বিএনপি নেতা-শাহাবুদ্দিন সহ তাদের গং'য়েরা "বেনাপোল ডিগ্রি কলেজ"র প্রিন্সিপ্যাল কামরুজ্জামান শান্তির উপর হামলা ও লাঞ্চিত করায় বিক্ষোভ মিছিল করে ঐ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার(২১ অক্টোবর) বেলা ১০টার দিকে বেনাপোল পৌর ৩নং ওয়ার্ডে অবস্থিত "বেনাপোল ডিগ্রি কলেজ" প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ ছেড়ে বেনাপোল-যশোর মহাসড়কে নেমে আসে। এতে মহাসড়কে প্রায় ১ঘন্টা যান চলাচলে বিঘ্নিত ঘটে,তবে বেনাপোল পোর্টথানা পুলিশ এবং নাভারণ হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক রাখে।

বিক্ষোভ মিছিলে চেয়ারম্যান মিলন এবং তার গং'য়েদের বিরুদ্ধে বিরুপ শ্লোগান এবং ধিক্কার জানিয়ে তাদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাতে থাকে বিক্ষোভে অংশ গ্রহণ কারী শতাধিক সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে বেনাপোল স্থলবন্দর সংলগ্ন সড়কগুলো প্রদক্ষিন শেষে বেনাপোল বাজার এলাকায় অবস্থিত "বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়" সম্মুখে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিযোগের বিষয়বস্তু সাংবাদিকদের নিকট তুলে ধরেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষার্থীদের একজন বলেন-" শিক্ষাঙ্গণের মত একটি পবিত্র জায়গাকে কলুষিত করার লক্ষ্যে "বেনাপোল ডিগ্রি কলেজ" এ দখলবাজি ও কর্তৃত্ব নিতে চেয়ারম্যান মিলন সহ পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক-নাজিম উদ্দিন,বিএনপি নেতা শাহাবুদ্দিন এবং তাদের গং'য়েরা প্রিন্সিপ্যাল কামরুজ্জামান শান্তির উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে লাঞ্চিত ও অপদস্থ করে তাকে তার চেয়ার থেকে সরিয়ে কলেজ থেকে বের করে দেয়।
আমাদের দাবি,বিদ্যোৎসাহী আমাদের প্রিন্সিপ্যাল একজন ভাল মনের মানুষ,কলেজ উন্নয়ণের পাশাপাশি শিক্ষারমাণ বৃদ্ধি পেয়েছে একমাত্র তারই কারণে,আমরা তাকে হারাতে চায় না।
প্রশাসনের প্রতি আমাদের বিনীত অনুরোধ চেয়ারম্যান মিলন সহ ঐ সকল হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক কলেজে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনা হউক"।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত