শাহীন সোহেল চৌগাছাঃ যশোরের চৌগাছা উপজেলার গুয়াতলী(কারিগরপাড়া) গ্রামে ড্রাগন বাগানের ভেতরে গাঁজার গাছ চাষের অভিযোগে এক কৃষকের আটক করেছে চৌগাছা থানা পুলিশ। এ সময় তার ড্রাগন বাগান থেকে প্রায় ৯ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে চৌগাছা থানার এসআই (নিঃ) জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামের মো. নান্নু মিয়ার ভোগদখলীয় ড্রাগন বাগানে অভিযান চালায়।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে বাগানের পূর্ব পাশ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা প্রায় ৯ ফুট এবং কান্ড ও ডালপালাসহ কাঁচা অবস্থায় ওজন ২ কেজি ৬০০ গ্রাম। পরে রাত ১০টার দিকে জব্দ তালিকার মাধ্যমে গাছটি আলামত হিসেবে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয় একই গ্রামের বাসিন্দা মো. নান্নু মিয়া (৫০), পিতা: মৃত আব্দুল কাশেম।
চৌগাছা থানায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত