যশোরের চৌগাছায় সার ও বীজ মনিটরিং কার্যকরী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা কৃষি সস্প্রসারণ অফিসার ইমদাদুল হক, হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা বিসিআইসি ডিলারের নবাগত সভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল প্রমূখ।
এ সময় উপজেলা বিসিআইসি ডিলার কমিটির সদস্য শাহাবুদ্দিন চুন্নু বড়মিয়া, মাওঃ মোঃ রবিউল ইসলাম, রহমত উল্লাহ, আলমগীর হোসেন, হোসেন আলী, সার ও বীজ ডিলার আতিকুর রহমান, বরকত আলী, সহিদুল ইসলাম, আতিয়ার রহমানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইউরিয়া ও টিএসপি প্রতি বস্তা ১৩৫০ টাকা, ডিএপি ১০৫০, এমওপি ১০০০ টাকা নির্ধারিত দামে বিক্রির কথা বলা হয়। নির্ধারিত দামের চেয়ে বেশী বিক্রি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সভায় জানানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত