শাহীন সোহেল চৌগাছা (যশোর): যশোরের চৌগাছার নবাগত নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে নির্বাহী অফিষারের কার্যালয়ে স্বাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব ও দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছার স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টুর নেতৃত্বে সাংবাদিক নেতারা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছালে নবাগত নির্বাহী অফিসার সকলকে স্বাগত জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তায়ক কর্মকর্তা সামছুন্নাহার, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক শওকত আলী, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, ইমাম হোসেন সাগর, সুজন দেওয়ান, মেহেদী হাসান শিপলু, শাহিন সোহেল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত