মাত্র ছয় মাসে সব কাজ শেষ করার সুযোগ নেই— এটি বিরোধী দলের বুঝা উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের জঞ্জাল ও অনিয়ম দূর করে একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো দাঁড় করাতে কিছুটা সময়ের প্রয়োজন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের রেখে যাওয়া লুটপাট ও দুর্নীতির ক্ষত কাটিয়ে উঠতে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিরোধী দলগুলোর উচিত সরকারের এই বাস্তবতাকে অনুধাবন করা এবং দেশের স্বার্থে ধৈর্য ধারণ করা।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পানিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে দ্রুত নদীভাঙন রোধ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
খুব শীঘ্রই এসব কাজের দৃশ্যমান অগ্রগতি সাধারণ মানুষের সামনে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত