শফিকুল ইসলামঃ আজ ৭ ই অক্টোবর (সোমবার ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা -২০২৪ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৪ টি ইভেন্টে পুরস্কার দেওয়া হয়। ইভেন্টগুলো হলো: দাবা, ক্যারম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন।
প্রতিটি ইভেন্টে ছাত্র ও ছাত্রী একক ও দৈত্বভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: রেজাউল করিম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের একদিকে যেমন মানসিকভাবে সুস্থ রাখে অন্য দিকে শারীরিকভাবেও সবল রাখে।
এ ধরনের প্রতিযোগিতা যত বেশি আয়োজন করা হবে , তত বেশি শিক্ষার্থীদের অসামাজিক কাজ থেকে বিরত রাখা যাবে। প্রধান অতিথির ভাষণে অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা সবাইকে হয়তো পুরস্কৃত করতে পারব না কিন্তু সবাই চাইলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতা জেতা বা হারা মূল লক্ষ্য নয় অংশগ্রহণ করাটাই মূল লক্ষ্য।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত