চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এখন বইছে আগাম নির্বাচনী আমেজ। আর এই আমেজে সকল জল্পনা-কল্পনা ও আলোচনার শীর্ষ স্থানে উঠে এসেছে মেম্বার পদপ্রার্থী শামীম রেজার নাম। ওয়ার্ডের গ্রাম থেকে গ্রামান্তরে, পাড়া-মহল্লায় তাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে অভূতপূর্ব এক গণজোয়ার।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, পার্বতীপুর ৪ নম্বর ওয়ার্ডের প্রতিটি প্রান্তে শামীম রেজার ব্যাপক সামাজিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা, তরুণ সমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করা এবং এলাকার যেকোনো সংকটে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে তিনি সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন।
বর্তমানে ওয়ার্ডটির প্রতিটি চা-স্টল, মোড় ও হাটে-বাজারে শামীম রেজার জনপ্রিয়তার বিষয়টিই প্রধান আলোচনার খোরাক। সর্বস্তরের ভোটারদের মতে, অবহেলিত ৪ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড গড়ার জন্য শামীম রেজার বিকল্প নেই।
নিজের প্রার্থিতা ও এলাকার স্বপ্ন নিয়ে শামীম রেজা বলেন, "আমার মূল লক্ষ্য পদ-পদবি নয়, মানুষের সেবা করা। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ৪ নম্বর ওয়ার্ডের মানুষ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দেয়, তবে এই ওয়ার্ডকে গোমস্তাপুরের মধ্যে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।"
এলাকার তরুণ ও প্রবীণ ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত সমর্থন অব্যাহত থাকলে, আসন্ন নির্বাচনে শামীম রেজা বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় বিশ্লেষকরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত