শফিকুল ইসলাম,জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোরের দর্পণের জবি প্রতিনিধি উম্মে রাহনুমা রাদিয়া সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিনের অনুমোদন সাপেক্ষে, সভাপতি অমৃত রায় এবং সাধারণ সম্পাদক শাহ্ মো. শরফুদ্দিন শশীর অবগতিতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান সাধারণ সম্পাদক শাহ্ মো. শরফুদ্দিন শশী ব্যক্তিগত কারণে (উচ্চশিক্ষার জন্য) দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তার পদত্যাগের পর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং লক্ষ্য অর্জনের জন্য রাদিয়া এই দায়িত্ব পালন করবেন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচন না হওয়া পর্যন্ত এই দায়িত্ব তিনি বহাল থাকবেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত