জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ইজি ফ্যাশন লিমিটেডের শোরুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২মে) জয়পুরহাট শহরের বাটার মোড়ে অবস্থিত ভক্ত মার্কেটে এ শোরুমের উদ্বোধন করা হয়।
এ সময় বক্তব্য দেন, ইজি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান আসাদ চৌধুরী, পরিচালক তৌহিদ চৌধুরী, ভবন মালিক স্বপন ভক্ত ও সপথ ভক্ত সহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ক্রেতারা।
ইজি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান আসাদ চৌধুরী বলেন, সারাদেশের ধারাবাহিকতায় জয়পুরহাট সহ ৯৭ টি শোরুম উদ্বোধন করা হলো। ইজি ফ্যাশনের পণ্য দেশের মানুষের আস্থা অর্জন করেছে।
সেই আস্থার দিক চিন্তা করে মান-সম্মত পোশাক ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বিষয় মাথায় রেখে ইজি ফ্যাশন সারাদেশে পোশাক সরবরাহ করে থাকে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত