আসন্ন গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে শহরের পাঁচুর মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ও জাতীয় ছাত্র শক্তির সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল হোসেন রনজুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এবি পার্টির সভাপতি অধ্যক্ষ সুলতান মোঃ শামসুজ্জামান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহর আমির মাওলানা সাইদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি গোলাম মর্তুজা।
গণভোট জনগণের সরাসরি মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রকে শক্তিশালী করতে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।
জয়পুরহাট জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু বলেন, এই প্রচারণা ক্যারাভ্যান জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দিতে ভোটের আগ পর্যন্ত কাজ করবে। এ কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও জুলফিকার আলী ভুট্টো, সদস্য মনির জামান, মুকুল হোসেন ও মোছাঃ শাহনাজ পারভীন, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক সৈয়দ আহমদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহমিদ হাসান পিয়াল, যুগ্ম সদস্য সচিব নাফি রহমানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে প্রচারণা ক্যারাভ্যানটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত