জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক/সদস্য সচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগ পত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলার দলের বিভিন্ন কর্মসূচিতে সর্বদা সক্রিয় ভূমিকা রেখেছেন।
বর্তমানে শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা এবং বয়স বৃদ্ধির কারণে দলের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই বিবেচনা থেকেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে দায়িত্ব পালনকালে সকল নেতাকর্মী ও নেতৃত্বের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জেলা কমিটির আহবায়ক পদ থেকে সদ্য পদত্যাগকারী গোলাম কিবরিয়া তাপস বলেন, আমি লিখিত আবেদনের মাধ্যমে এনসিপির কেন্দ্র কমিটিতে চলতি মাসের ২রা জুলাই পদত্যাগ পত্র পাঠিয়েছি। কেন্দ্রীয় কমিটি থেকে রেসপন্স না করায় স্থানীয়ভাবে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে আমার পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করছি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত