
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসবেন। আর এই সফরে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বড় পরিসরে আলোচনা হবে।
বুধবার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, তার সফরে রোহিঙ্গাদের আর্থিক সহায়তাসহ বড় ধরনের অগ্রগতি আসতে পারে। একই সঙ্গে মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
তিনি আরও জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি বেশ উন্নতি হয়েছে।
ব্রিফিং উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী ফ্রিজ সচিব ফয়েজ আহম্মদ, সহকারী সচিব সুচিস্মিতা তিথি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত