
বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ করেন জাপানের রাষ্ট্রদূত।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি মঙ্গলবার বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়ে আলোচনার পর রাষ্ট্রদূত আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের বিষয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার এবং বাংলাদেশে জাপানি নাগরিক ও কোম্পানির কার্যক্রমে সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করেন।
বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত