আবুল হাসনাত তুহিন ফেনী:-বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড,কৃষিঋণ মওকুফ,বৃক্ষরোপণ,নারীর জন্য গাড়ি, ইত্যাদি বিষয়ে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য ফেনী-২৪ মে,২০২৬; রোজ রবিবার "কৃষক সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে।
তথ্য অফিসার এস এম আল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আবুল হোসেন, সদস্য সচিব, ফুলগাজী উপজেলা বিএনপি; মো:নেজামুল হক ভুঞাঁ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ফুলগাজী ; এবং মিজ লুতফুন্নাহার পারভীন, নির্বাহী পরিচালক, মিতালী সমাজ উন্নয়ন সংস্থা, ফেনী।
সভাপতির বক্তব্যে এস এম আল আমিন বর্তমান সরকারের কৃষিবান্ধব কর্মসূচীগুলো তুলে ধরেন।তিনি বলেন " কৃষক কার্ডের মাধ্যমে ডিলারের কাছ থেকে কৃষক ন্যায্যমূল্যে সার, বীজ এবং কীটনাশক সংগ্রহ করতে পারছে; জমানতবিহীন বা সহজ শর্তে ব্যাংক থেকে কৃষিঋণ পাওয়া যায়,স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি ভাড়া এবং সেচ সুবিধা পাওয়া যায়; এবং সময়ে সময়ে সরকার কতৃক প্রদত্ত আর্থিক সহায়তা ও প্রণোদনা সরাসরি কৃষক কার্ডের মাধ্যমে সংযুক্ত ব্যাংক একাউন্টে যোগ হবে"।এরপর বক্তব্য রাখেন মিজ লুতফুন্নাহার পারভীন এবং মো: নেজামুল হক ভুঞাঁ।
অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত