মো:শাহাজাহান আলী ঝিকরগাছা (যশোর): ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামের মৃত: আব্দুল ওহাব গাজীর ছেলে সাহেব আলী (৩২) নামক যুবকের লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে নামাজ পড়তে আসা মুসল্লিরা মাটিকুমরা গ্রামের উত্তরপাড়া রফিকুলের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে সাহেব আলীর লাশ দেখতে পায়। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাহেব আলীর মৃতদেহ উদ্ধার করে।
জানাগেছে, সাহেব আলী দীর্ঘ ১৫বছর এলাকার বাইরে ছিলেন। সে গত কিছুদিন আগে এলাকায় ফিরে নাভারন-বাগআঁচড়া রোডে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। দীর্ঘদিন এলাকার বাইরে থাকায় গ্রামবাসী প্রথমে ভালো করে তাকে চিনতে পারেনি। তার কাছে থাকা আইডি কার্ড দেখে নিশ্চিত হন তিনি মাটিকুমরা গ্রামের ছেলে।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত