ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আবু তালেবের আত্মও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১জানুয়ারী) বিকালে স্থানীয় ফুলবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা দিদার বকসো।
অনুষ্ঠানে প্রধান অতিথ হিসাবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নাবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার।
এ ছাড়া বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সুজন, বিএনপি নেতা আশফাকুজ্জামান খান রনি, ইসমাইল হোসেন সোহাগ,শাহিন আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজাহান আলী, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ
হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আবদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান শান্তি, শামনুর রহমান,ইউনিয়ন যুবদল নেতা মাহবুবুর রহমান সহ, উপজেলা ও ইউনিয়ান বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সাবিরা নাজমুল মুন্নি তার বক্তব্যে বলেন মরহুম আবু তালেব ছিলেন একজন সৎ নিষ্ঠাবান ও কর্মীবান্ধব নেতা। দলের প্রতিষ্ঠা থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি দলেকে সংগঠিত ও গতিশীল রাখতে যে কাজ করে গেছেন তা মাগুরা ইউনিয়নবাসীর কাছে স্মরণীয় থাকবে।
সভা শেষে মরহুম আবু তালেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত