শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি ( বর্ডার গার্ড বাংলাদেশ)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার গোমড়া এলাকা থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন ময়মনসিংহের ৩৯ বিজিবি'র অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ ।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহলদল জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় তারা মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি মোবাইলফোন জব্দ করে। যার সিজার মূল্য ১ এক লাখ ৭৩ হাজার টাকা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত