নিজের ভাইবোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে ১৪ হাজার ১৬০টি শেয়ার হস্তগত করার অভিযোগে ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৬ জনের বিরুদ্ধে দাখিল করা চার্জশীট আদালতে গৃহীত হয়েছে। শুনানিতে অনুপস্থিত থাকায় ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান ও মো. সামসুজ্জামান পাটোয়ারীর বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারি মামলা পরবর্তী শুনানির জন্য ধার্য করা হয়েছে। অপর এক মামলায় সিমিনসহ ৫ আসামির অব্যাহতির বিরুদ্ধে বাদীর করা নারাজী আবেদন না-মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত এ সব আদেশ দেন।
বাদীপক্ষে আইনজীবী মনির হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। নারাজী আবেদন না-মঞ্জুর করায় আমরা বাদীপক্ষ সংক্ষুব্ধ। আদালতে এ আদেশ চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে রিভিশন করবো। অপর আরেকটি মামলায় চার্জশীট গৃহীত হওয়ায় সিমিনসহ অনুপস্থিত ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
বাদীপক্ষের শুনানিতে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মোসলেহ উদ্দিন জসিম ও আমিনুল হক। আসামিপক্ষে শুনানি করেন, অ্যাডভোকেট শাহাবুদ্দিন মোল্লা সবুজ, খোরশেদ আলম, ঢাকা বারের সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেনসহ ২০ থেকে ২৫ জন আইনজীবী।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত