জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত সর্ট গান সহ সোহেল রানা(৩৫)নামে এক যুবক'কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে ভোর বেলায় পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ সোহেল'কে আটক করে পুলিশ।অস্ত্রসহ আটকৃত সোহেল রানা পৌরশহরের গোবিন্দনগর এলাকা 'র মৃত খোরশেদ আলমের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টীম সোহেল রানা'র বাড়িতে অভিযান পরিচালনা করেন। বাড়ি তল্লাশির সময়ে তার ঘরে'র বিছানার নিচ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র একটি পিস্তল উদ্ধার করা হয়।
বিষয়'টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান।
পরবর্তীতে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জেলার সাংবাদিক'দের সামনে পুরো বিষয়'টি তুলে ধরেন এবং তিনি আরো জানান,আমরা আমাদের দায়িত্ব পালন করছি।পরবর্তী সময়েও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত