জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ জুলাই, ২০২৬) বিকেল ৫:৩০ ঘটিকায় জেলার বালিয়াডাঈী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঠাকুরগাঁওয়ের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বালিয়াডাঈী থানাধীন ০৫নং দুওসুও ইউপির ৯নং ওয়ার্ডের কাদশুকা এলাকায় দুইজন ব্যক্তি মাদক বিক্রয় করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে আটক করে।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি চালিয়ে ১নং আটককৃত ব্যক্তির প্যান্টের পকেট থেকে দুই টি নীল রঙের পলিথিনের ভেতরে থাকা (২৫০+২৫০) = ৫০০ পিস ইয়াবা এবং ২নং আটককৃত ব্যক্তির প্যান্টের পকেট থেকে ৯০ পিস ইয়াবা—সর্বমোট ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হুমায়ুন কবির (৩৫) পিতা- মোঃ মজিবর রহমান, সাং- মহেষমারী, ২. মোঃ আনোয়ার ইউসুফ (৪৫)পিতা- মৃত আব্দুর রাজ্জাক, সাং- কাদশুকা,বালিয়াডাঈী
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১নং আসামির বিরুদ্ধে পূর্বে মাদক ও মারামারিসহ ৩টি এবং ২নং আসামির বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে।
তারা দুইজনই কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে কৌশলে মাদকের কারবার চালিয়ে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালিয়াডাঈী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত