জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ আগামী ৫ এপ্রিল ঠাকুরগাঁও জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রেবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। নির্বাচনের তপশীল ঘোষণা হওয়ায় সমিতির সদস্যদের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে। নির্বাচনে অংশ গ্রহণের প্রস্ততি নিতে শুরু করেছেন পদ প্রার্থী'রা।
নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন মঙ্গলবার দুপুরে ২০২৫-২০২৮ ইং তিন বছর মেয়াদে অনুষ্ঠিতব্য নির্বাচনের তফশীল ঘোষণা করেন।
এসময় তিনি জানান,সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে আগামী ৫ এপ্রিল-২০২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২০মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকশ করা হবে। ২২ হতে ২৪ মার্চ (দুপুর ১টা) পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করা যাবে।২৪ মার্চতারিখে মনোনয়ন পত্র বাছাই (দুপুর ২টা)এবং ২৫মার্চ প্রার্থী তালিকা প্রকাশ।
২৭ মার্চ দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার এবং দুুপুর ২ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৫এপ্রিল শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত