হত্যা,চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনের জামিন এবং রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।
সোমবার (১৪ অক্টোবর ) সকালে হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনকে আলাদা ২১ নাম্বার আসামি করে মামলায় আদালতে তোলা হলে এ আদেশ দেন বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা।
এ সময় জেলা কোর্ট চত্বরে শুনানি শেষে সাবেক এমপি আসামি সুজন'কে কারাগারে নেওয়ার সময় তাকে উদ্দেশ্য করে ডিম ছুরে মারার ঘটনা ঘটে।
এই মামলার বাদী ফজলে আলম(রাসেল) তিনি জানান, সাবেক এমপির এলাকায় ভূমিদস্যু চাঁদাবাজ সহ নানান অপকর্মের সাথে জড়িত ছিলেন।আসামিরা ক্ষমতার প্রভাব খাটিয়ে নিরহমানুষের উপর অত্যাচার চালিয়ে যান।আশা করা হচ্ছে, বর্তমান সরকারের সময়ে ন্যায়বিচার পাওয়া যাবে। সেই লক্ষ্য নিয়েই মামলাটি দায়ের করেন। এই মামলায় দুই এমপিসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী'রা জানান, আসামিকে শুরুতে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে একটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বাদীপক্ষের আইনজীবী জামিন নামঞ্জুর সহ রিমান্ড এর আবেদন করলে বিচারক রমেশ কুমার দাগা বিচারের ন্যায় স্বার্থে রিমান্ড ও জামিন দুটাই নামঞ্জুর করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত