মো.সাহিদুল ইসলাম শাহীন:- খুলনার ডুমুরিয়া থেকে ১১ বছর বয়সী মো. রসুল সরদার নামের এক শিশু নিখোঁজ হয়েছে। গত ২৬ আগস্ট, ২০২৬ (বুধবার) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় ডুমুরিয়া ইউনিয়নের ডুমুরিয়া চরমধ্যপাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়। এতদিন পার হয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ রসুলের সন্ধানে মামা মনিরুল সরদার বেনাপোলে আসলে,সাংবাদিকদের সে জানায়, নিখোঁজ রসুল সরদার ডুমুরিয়ার ইমান আলী সরদারের ছেলে। এর আগে ৯ বছর বয়সে তাকে ফুলতলার একটি মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। সেখানে প্রায় ১ বছর পর সে একবার হারিয়ে যায়, পরে মাইকিং করে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল।
সেখান থেকে এনে পরবর্তীতে ডুমুরিয়া এলাকার একটি মাদ্রাসায় ভর্তি করা হলেও পড়ালেখায় মন বসেনি তার। পরবর্তীতে তার আগ্রহে তাকে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজে দেওয়া হয়। গ্যারেজে ৩ দিন কাজ করার পর ৪র্থ দিন (২৬ আগস্ট) সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি।
শিশুটির নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া বিভিন্ন সম্ভাব্য স্থানসহ স্বজনদের বাড়ীতে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। সন্ধান পেতে রসুলের মামা মো. মনিরুল সরদার বেনাপোল সীমান্ত এলাকাতেও সাংবাদিকদের দ্বারে দ্বারে ঘুরে সহায়তা চেয়েছেন।
নিখোঁজ শিশুর পরিচয় ও তথ্য:
নাম: মো. রসুল সরদার
বয়স: ১১ বছর
পিতার নাম: ইমান আলী সরদার
নিখোঁজের স্থান: চরমধ্যপাড়া, ডুমুরিয়া, খুলনা
নিখোঁজের তারিখ ও সময়: ২৬ আগস্ট, ২০২৬; সকাল ১০:৩০ মিনিট
কোনো হৃদয়বান ব্যক্তি এই শিশুটির সন্ধান পেয়ে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ আকুল অনুরোধ জানানো হয়েছে:
মো. মনিরুল সরদার: ০১৯৫৫-৮৫৮২১২
মো. মাজহারুল ইসলাম: ০১৯৭৫-৯৬৩৯৮৭
ছোট্ট এই শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার মানবিক সহযোগিতা কাম্য।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত