নাজমুল হাসান কুষ্টিয়াঃ "তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক" এই শ্লোগানে কুষ্টিয়া-০৪ খোকসা-কুমারখালী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোঃ মঈনউদ্দিন মোটরসাইকেল শো ডাউন ও পথসভা করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচার প্রচারণা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (০৩ আগষ্ট) দুপুর থেকে খোকসা পৌর বাজার, এক্তারপুর, বনগ্রাম, বহরমপুর এলাকায় রাষ্ট্র মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

পথসভায় মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোঃ মঈন উদ্দিন জনগনের কাছে সমর্থন ও দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন জ্যাকি সহ হাজারো নেতা কর্মী।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত