মোঃ বকুল হোসেন,তানোর (রাজশাহী): রাজশাহীর তানোরে জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। রোববার তানোর উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে ভোটার দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসনিক হলরুমে ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামানের পরিচালনায় এসময়ে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. র্বানাবাস হাসদা, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, ভেটেরিনারী সার্জন ডা. সুমন মিয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী মিজানুর রহমান, সদস্য ও গণমাধ্যমকর্মী শাওন মাহমুদসহ অনেকে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত