ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁকে রংপুর বিভাগের একটি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনের জন্য ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সিনিয়র সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের ইউএনও হিসেবে পদায়ন করে গতকাল (সোমাবার ৭ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনেই মো. মাহবুবুর রহমানের নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ত্রিশাল উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা মো. মাহবুবুর রহমানকে রংপুর বিভাগের একটি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনের জন্য ন্যস্ত করা হয়েছে। তবে কোন উপজেলায় তাঁকে দায়িত্ব দেওয়া হবে, তা পরবর্তী আদেশে নির্ধারণ করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইউএনও হিসেবে ন্যস্ত কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত