ময়মনসিংহের ত্রিশালে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চু (৪০), পৌরসভার জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রুবেল সরকারসহ পাঁজজনকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানা পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, জাকির হোসেনকে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাসা থেকে আটক করা হয়েছে। এ ছাড়াও সিআর সাজাপ্রাপ্ত সুমন মিয়া, রুবেল মিয়া ও স্বপন মিয়া নামে তিনজন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত