ময়মনসিংহের ত্রিশাল পৌর বাজারে অতিরিক্ত দাম, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ মজুদ ও বিক্রির দায়ে ফরহাদ মেডিসিন কর্ণারসহ মোট চারটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় চারটি মামলায় ৪ ফার্মেসি মালিককে মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে ড্রাগ সুপার, ময়মনসিংহ অভিযোগ দায়ের করেন এবং ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালীন ত্রিশাল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত