ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের পুটি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন বালুর বাজার পাঞ্জেখানা মসজিদের ইমাম সাইফুল ইসলাম খোকা। তিনি মোক্ষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাপখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অভিযুক্ত ইমাম ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ত্রিশাল থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত