ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৬ ঘটিকার সময় ত্রিশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের মন্ডলবাড়ী এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে আটক করে তাদের এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন ত্রিশাল পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোখলেছুর রহমানের ছেলে আতিকুর রহমান (৩২) ও পৌর এলাকার সোহান (১৯) নামে দুইজনকে আটক করা হয়।
পরে মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোহানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার টাকা অর্থদণ্ড এবং আতিকুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।
মাহবুবুর রহমান বলেন, “এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর জন্য ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ত্রিশাল থানা পুলিশের একটি দল ও স্থানীয় এলাকাবাসী সহযোগিতা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত