ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে বিকল হয়ে পড়েছে। এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১১ মে) বেলা সাড়ে চারটার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের আউলিয়ানগর এলাকায় ঘটনাটি ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আক্তার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, চলন্ত ট্রেনের ইঞ্জিনের নিচ থেকে হটাৎ ধোঁয়া বের হতে দেখে চালক ট্রেনটিকে থামিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ ঘটনায় সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দ্রুতই ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত