ময়মনসিংহের ত্রিশালের শুকতারা বিদ্যানিকেতনের সুনামধন্য সহকারি শিক্ষক মো: শহিদুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গরবার ভোর ৪ ঘটিকায় সময় নিজবাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হেয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
আজ বাদ যোহর ২.১৫ বিরামপুর উজানপাড়া ঈদগাঁ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃতুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য ছাত্র ছাত্রী গুনিজন রেখে গেছেন।
শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কামাল হোসেন আকন্দ জানান, মঙ্গলবার ভোর রাতে চারটার দিকে ঘুমন্ত অবস্থা য় আমাদের সকলের প্রিয় শহিদুল্লাহ স্যার আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ কাছে চলে গেছেন। তিনি অনেক সত্য ও তার কমক্ষেত্রে ষ্ঠাবান ছিলেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দক্ষ ও যোগ্য একজন অভিভাবক ও শিক্ষককে হারালো।
শহিদুল্লাহ স্যাররের অভাব কোন দিন পূরন হবার নয়। আমি উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তায়ালা উনার সংসারের সবাইকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন।
উপজেলা নিবাহী অফিসার জুয়েল আহমেদ এক শোকবার্তায় বলেন, শুকতারা বিদ্যানিকেতনের সহকারি শিক্ষক শহিদুল্লাহ মাস্টারে সাহেবের মৃত্যুতে আমরা শোকাভিভূত। উনার আত্মার মাগফিরাত কামনা করি। উনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব ও সাধারন সম্পাদক জোবায়ের হোসেন এক যৌথ শোকবার্তায় শহিদুল্লাহ মাস্টার সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত