চট্টগ্রামের রাউজানে এক হাজার ভিক্ষুর সংঘের সদ্ধর্মদেশনা বুদ্ধপ্রতিবিম্ব উৎসর্গ, অষ্টপরিস্কারসহ মহা সংঘদান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত
ভারত বাংলার অন্যতম সংঘমনিষী, প্রজ্ঞানিধি ভদন্ত প্রজ্ঞেইন্দ্রিয় মহাথের মহোদয়ের সুযোগ্য প্রিয়শিষ্য চট্টগ্রামের রাউজানস্বথ দক্ষিন জয়নগর বিমুক্তিদর্শন ধ্যান কেন্দ্রেরর পরিচালক বিনয়ইন্দ্রিয় থেরোর আয়োজনে ১ হাজার ভিক্ষুর সংঘের অংশগ্রহনে সম্পন্ন হয়েছে ব্রুহ্যচক্র সহ ১০দিনব্যাপী অভিধর্মপাঠ।
এ উপলক্ষে আজ (১০ জানুয়ারি ২০২৫ইং) শুক্রবার সদ্ধর্মদেশনা বুদ্ধপ্রতিবিম্ব উৎসর্গ, অষ্টপরিস্কারসহ মহা সংঘদান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনা অংশগ্রহণ করেন তিলোকাবংশ মহাথেরো, দেবমিত্র মহাথের, কুশলায়ন মহাথের, জিনপ্রিয় মহাথের ড, সংঘপ্রিয় মহাথের, ড, জিনবোধি মহাথের, ধর্মরত্ন মহাথের, শ্রদ্ধালংকার মহাথের সহ অনেকে। অনুষ্ঠানে দেশের সুখ শান্তি কামনায় মহামতি গৌতম বুদ্ধের বানী অনুশীলনে শান্তি লাভ করা হয়।
ছবির ক্যাপসান- চট্টগ্রামের রাউজানে এক হাজার ভিক্ষুর সংঘের সদ্ধর্মদেশনা বুদ্ধপ্রতিবিম্ব উৎসর্গ, অষ্টপরিস্কারসহ মহা সংঘদান ও ধর্মীয় আলোচনা সভায় ভিক্ষুসংঘ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত