মজিবুর রহমান, নেত্রকোনাঃ জুলাই-আগস্ট ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় আটপাড়ায় এবং বিকেল ৪টায় কেন্দুয়ায় বর্ণাঢ্য এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের বারবার মনোনয়নপ্রাপ্ত এবং জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
আটপাড়ায় মিছিল ও সমাবেশ আটপাড়া মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন ড. হিলালী।
কেন্দুয়ায় মিছিল ও বক্তব্য কেন্দুয়ায় মিছিলটি জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনে আমরা সবাই কমবেশি মামলা-হামলা ও নানা নির্যাতনের শিকার হয়েছি। আমাদেরকে ভোটকেন্দ্রেও যেতে দেওয়া হয়নি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে ধানের শীষকে বিজয়ী করব।
তিনি আরও বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রই বিএনপির জনপ্রিয়তাকে দমন করতে পারবে না। সবাইকে সতর্ক থাকতে হবে। বৈরী আবহাওয়ার মধ্যেও যারা এই মিছিলে যোগ দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, বিএনপি নেতা জসিম আহমেদ খোকন মাস্টার, নেতা মাহবুবুল আলম জরিপ,জসিম উদ্দিন আহমেদ খোকন,উপজেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মহসিন, যুবদলের আহবায়ক মাইন উদ্দিন,জাসাসের আহবায়ক গোলাম মস্তুফা হাবুল, শ্রমিক দলের সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক শামীম, মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার,সাধারণ সম্পাদক চায়না আক্তার,ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ভূইয়া,মৎস্যজীবি দলসহ সকল অঙ্গ-সংগঠন এবং পৌরসভাসহ উপজেলা বিএনপি’র ১৩টি ইউনিয়নের থেকে সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে বিজয় মিছিলে
হাজার হাজার নেতাকর্মী ঢাকঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে ফ্যাসিবাদবিরোধী মুহুর্মুহু স্লোগানে পুরো রাজপথ প্রকম্পিত করে তুলে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত