মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ফরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান মোহন।
কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণ ও আঙিনার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং জলাবদ্ধতার ড্রেন পরিস্কার করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,দশমিনা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ন-সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আল আমিন মোল্লা, সাবেক ছাত্রনেতা আবু আব্দুল্লাহ ও ইকবাল বশির প্রমুখ।
কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক যোবায়ের হোসেন আক্কাস,সাবেক সদস্য সচিব শাওফাত ইসলাম শাওন,একরামুল হাসান দিপু, আবদুর রহিমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরায়েজি বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনা মোতাবেক আজ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন স্থানে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গনতন্ত্রে বিশ্বাসী। তাই শত বাঁধা বিপত্তির মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী জনগনের অধিকার আদায়ে রাজপথে লড়াই সংগ্রম করেছে।
পটুয়াখালী ৩ দশমিনা-গলাচিপা আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ভাইয়ের নেতৃত্বে ও সাংগঠনিক দক্ষতায় দশমিনা -গলাচিপার সাধারণ জনগন বিএনপির উপর শত ভাগ আস্থাশীল।
জনগনের আশা-আকাঙ্ক্ষা পূরনে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে দলের নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দশমিনা-গলাচিপা উপজেলার সাধারণ জনগণের আস্থা হাসান মামুন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত