আবুল হাসনাত তুহিন ফেনী:- দাগনভূঞা থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ ফয়জুল আজীম। গতকাল রবিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
তথ্য সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার হাতিয়ায় সম্ভ্রান্ত পরিবারে জন্ম ও বেড়ে ওঠেন মুহাম্মদ ফয়জুল আজীম। বৃহত্তর নোয়াখালীর সাবেক এমএলএ মরহুম মাওলানা আবদুল হাই এর নাতি তিনি।
তিনি ২০০৩ সালে পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চট্টগ্রাম মেট্রোপলিটন এর কোতয়ালী থানায় যোগদান করেন। ২০১৩ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে সোশিওলোজি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করা এই পুলিশ কর্মকর্তা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মধ্য দিয়েই ওসি পদের দায়িত্ব শুরু করেছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনকালীন বদলি হিসাবে লটারির মাধ্যমে রবিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে যোগদানের পর সেখান থেকে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ হিসেবে সন্ধ্যায় যোগদান করেন ওসি মুহাম্মদ ফয়জুল আজীম।
এই ছাড়াও ফেনী জেলার ৬টি থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করেছেন যারা, ফেনী সদর মডেল থানায় গাজী মুহাম্মদ ফৌজুল আজীম। সোনাগাজী মডেল থানায়, মোহাম্মদ কামরুল ইসলাম। দাগনভূঞা থানায়, মুহাম্মদ ফয়জুল আজীম। ছাগলনাইয়া থানায়, মো: শাহীন মিয়া।ফুলগাজী থানায়, এস এম মিজানুর রহমান। পরশুরাম থানায়, আশরাফুল ইসলাম এর যোগদান।
নবাগত ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখার সর্বোচ্চ কাজ করে যাবো এ-ই ছাড়ও দাগনভূঞা উপজেলাবাসীর জান মাল নিরাপত্তায় সর্বতরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
মাদক ও চোরাচালানের সাথে কোন আপোষ নেই, মাদক ও চোরাচালান নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করি। আর কিশোর গ্যাং এর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত